বিবিপি নিউজ নেটওয়ার্ক: তিনি বলিউডের বিগ-বি যেমন,তেমনি বাস্তবেও। অসমের পর এবার মহারাষ্ট্রেও বন্যা কবলিতদের সাহায্যার্থে এগিয়ে এলেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন।
এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যা কবলিত মানুষদের জন্য দান করলেন ৫১ লক্ষ টাকা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ নিজেই একথা জানিয়েছেন। অমিতাভ বচ্চন ছাড়া আরও দুই অভিনেতা-অভিনেত্রী তথা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজাও সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।