কলকাতা বিমানবন্দরে নতুন নিয়মে জেরবার যাত্রীরা - BBP NEWS

Breaking

বুধবার, ২১ আগস্ট, ২০১৯

কলকাতা বিমানবন্দরে নতুন নিয়মে জেরবার যাত্রীরা

বিবিপি নিউজ,কলকাতা: ফের বিমানবন্দরের নিরাপত্তা আরো জোরদার করতে নতুন নিয়মে প্রবল সঙ্কটে যাত্রীর। এবার থেকে বিমানবন্দরে টার্মিনাল বিল্ডিংয়ের সামনে যাত্রী তুলতে বা নামাতে এবং গাড়ি থেকে মাল নামাতে ১০ মিনিট সময় থেকে কমে হল  এখন মাত্র ৩ মিনিট। কিন্তু এই তিন মিনিট সময়ে সম্পূর্ণ ভাবে যাত্রীদের পক্ষে সম্ভব নয় তাদের সমস্ত মালপত্র ও যাতায়াত করা। সঙ্গে যদি কোনও বয়স্ক বা অসুস্থ লোক থাকে তবে কোনওমতেই এই সময়ের মধ্যে নামা–ওঠা সম্ভব নয়। দিতে হচ্ছে পার্কিং ফি।

চলতি বছরে মার্চ মাস থেকে এই নিয়ম চালু হলেও আগস্ট মাস থেকে নিয়ম চালুর বিষয়ে কড়াকড়ি শুরু করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর কৌশিক ভট্টাচার্য বলেন, ‘‌সময়টা কমানো হলেও পার্কিং ফি কমিয়ে আনা হয়েছে। মার্চের আগে প্রথম ১ ঘণ্টার জন্য পার্কিং ফি লাগত ১০০ টাকা। সেটা মার্চ মাস থেকে প্রথম ৩০ মিনিটের জন্য লাগছে ৪০ টাকা। ৩০ মিনিট থেকে ২ ঘণ্টার জন্য লাগছে ১০০ টাকা।’

Pages