বিবিপি নিউজ,কলকাতা: পরিবর্তনের হাওয়া এবার মুসলিম রাষ্ট্র সৌদি আরবে। পরিবর্তনে আরও একধাপ এগিয়ে গেল। মহিলাদের কর্মক্ষেত্রে কাজের সুযোগ বাড়ানোর অংশ হিসেবে দেশের বাণিজ্যিক বিমানের প্রথম মুসলিম মহিলা পাইলট হিসেবে স্বীকৃতি পেলেন ইয়াসমিন আল মিয়ামানি।
মিয়ামানি বিমান চালানোর লাইসেন্স পাওয়ার ছয় বছর পর বাণিজ্যিক বিমান চালানোর অনুমতি পেলেন তিনি। ৯ জুনের প্রথম নেসমা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৌদি আরবের হেইল থেকে আল কাশিম এলাকায় নিয়ে যান মিয়ামানি।
মিয়ামানি ওই দিনই কাশিম এলাকা থেকে যাত্রীদের বিমানে করে নিয়ে যান তুবাক এলাকায়। সেখান থেকে আবার হেইলে ফেরেন। আর সেদিন এই ঐতিহাসিক কাজের পর এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের আনন্দের কথা জানিয়েছেন ইয়াসমিন। বিমানের ককপিটে বসা অবস্থায় একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। সৌদির প্রত্যেক মেয়ে আমাকে দেখে উৎসাহী হয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখবেন। এটাই আমার লক্ষ্য।