ফের হালিশহরে বোমা উদ্ধার,এলাকায় আতঙ্ক - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

ফের হালিশহরে বোমা উদ্ধার,এলাকায় আতঙ্ক

বিবিপি নিউজ,স্পর্শ ভট্টাচার্য্য: ফের অশান্ত করার চেষ্টা উত্তর ২৪ পরগনা জেলার বিজপুর থানার অন্তর্গত হালিশহর এলাকা। আজ মঙ্গলবার ফের উদ্ধার হয়েছে বোমা। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

জানা গেছে হালিশহর পৌরসভার দক্ষিণ খাসবাটি এলাকা থেকে আজ সকালে কৌটোর মধ্যে বোমা উদ্ধার করা হয় একটি বাড়ির উঠোন থেকে। দক্ষিন‌‌ খাসবাটির ছোটকা বড়কা বা দীপঙ্কর বোসদের বাড়ি থেকে বোমা গুলি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বিজপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায় ।তবে এখনও পর্যন্ত গ্রেফতারের কোন খবর নেই। দীপঙ্করের মা এবং দিদি জানান সাত সকালে আমাদের উঠোনে বোমা গুলি দেখতে পাই তারপরই থানায় খবর দিই। আমাদের ছেলেরা কোন দল করে না। তবে স্থানীয় বাসিন্দারা জানালেন ছোটকা বড়কা বিজেপি দলের সমর্থক ও সক্রিয় কর্মী।

Pages