বিবিপি নিউজ নেটওয়ার্ক: ফের উপত্যকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। গত কয়েকদিন ধরে পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক রয়েছে। বেশ কয়েকদিন হল জম্মুর নিয়ন্ত্রণও শিথিল করা হয়েছে। টেলিফোন থেকে ইন্টারনেট পরিষেবা মিলতে শুরু করেছিল জম্মুর পাঁচ জেলায়। তবে রবিবারই ছন্দপতন। জম্মু জুড়ে মিলছে না ইন্টারনেট পরিষেবা । অনেক জায়গায় বন্ধ টেলিফোনও। প্রশাসন বলছে যান্ত্রিক কারণেই এই হাল। স্থানীয়দের দাবি অবশ্য অন্য। জম্মুর বাসিন্দারা মনে করছেন, অতি ডানপন্থী দুটি সংগঠনের বাইক ব়্যালি থেকে যাতে অশান্তি না ছড়ায় তার জন্যই মোবাইল, ইন্টারনেট পরিষেবা বন্ধ। স্থানীয় সূত্র জানিয়েছে, বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দল জম্মুতে বাইক ব়্যালি করে। তার জেরে যাতে কোনও বিক্ষোভ বা হিংসা না ছড়ায় তাই এই পদক্ষেপ।
রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
