বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: জ্বলছে আমাজন বৃষ্টিঅরণ্য। ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পেস রিসার্চ অনুযায়ী এ বছরের শুরু থেকেই দেশের ৭০ হাজারেরও বেশি আগুন লাগার খবর মিলে। যার মধ্যে অর্ধেকেরও বেশি ঘটে আমাজন অঞ্চলে। বিজ্ঞানীদের দাবি গত বছরের তুলনায় প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি হয়েছে এই আগুন লাগার ঘটনার।
বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টিঅরণ্য, আমাজন,মোট দক্ষিণ আমেরিকার প্রায় ৪০শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত এবং এর সিংহভাগই রয়েছে ব্রাজিলে।তিন কোটি মানুষ বসবাস করেন এই অরণ্য অঞ্চলে। বিভিন্ন ধরনের প্রাণী, পাখিও সরীসৃপ, যা একমাত্র এই অঞ্চলে পাওয়া যায়। এই বৃষ্টিঅরণ্য কে "পৃথিবীর ফুসফুস" বলা হয়।কারণ পৃথিবীতে মোট যতখানি অক্সিজেন তৈরি হয় তার কুড়ি শতাংশ তৈরি করে আমাজনের এই অরণ্য। সাম্প্রতিক এই দাবানল প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
কিভাবে লাগলে আগুন ?বিজ্ঞানীদের মতে অনেক সময় চাষিরা পুরনো ফসল পুড়িয়ে জমিকে নতুন করে চাষ করার জন্য তৈরি করেন।তাঁদের অনুমান সম্ভবত সেখান থেকেই অরণ্যে ছড়িয়েছে আগুন।আমাজনের বহু জায়গায় এখন গাছ কেটে ফেলা হচ্ছে।চাষের জমি, বাঁধ,তাপবিদ্যুৎকেন্দ্র ইত্যাদি তৈরির জন্য।যার ফলে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এলাকার বাস্তুতন্ত্র। আগে এই বৃষ্টি অরণ্য যতখানি কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন তৈরি করত তা ধীরে ধীরে কমে যাচ্ছে। অন্যদিকে সাম্প্রতিক আগুন থেকে পরিবেশে যে কার্বন ডাই-অক্সাইড নির্গত হল তা উষ্ণায়নকে আরো বাড়িয়ে দেবে বলে ধারণা বিজ্ঞানীদের। আন্তর্জাতিক চাপে আমাজনের দাবানল নিয়ন্ত্রণ করতে ব্রাজিলের প্রেসিডেন্ট সেখানে সেনা পাঠাচ্ছেন বলে জানা গিয়েছে।