সপ্তাহের প্রথম দিনেই জেলা জুড়ে মিনিবাস ধর্মঘটের ডাক,মিনিবাস সংগঠনের - BBP NEWS

Breaking

সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

সপ্তাহের প্রথম দিনেই জেলা জুড়ে মিনিবাস ধর্মঘটের ডাক,মিনিবাস সংগঠনের

সনাতন গরাই,দূর্গাপুর: অটো টোটোর দাপটে বন্ধের মুখে মিনিবাস পরিবহন শিল্প।মিনিবাস পরিবহন শিল্পকে বাঁচাতে জেলাজুড়ে ধর্মঘটের ডাক মিনিবাস সংগঠনের।সপ্তাহের প্রথম দিন সকলের কাজের দিন বাড়ি থেকে বেরিয়ে সম্যসার মুখে যাত্রী থেকে স্কুল পড়ুয়া সকলেই।মিনিবাস সংগঠনের দাবি গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে মিনিবাস রুটে দাপিয়ে বেড়াচ্ছে বেআইনি অটো থেকে টোটো।আর জোর করে যাত্রী ওঠাচ্ছে।এর ফলে মিনিবাস পরিবহন বন্ধের মুখে।এইরকম চলতে থাকলে আমাদের মিনিবাস পরিবহন একদম বন্ধ হয়ে  রুজি রুটির টানে না খেয়ে মরতে হবে আমাদের।একাধিকবার প্রশাসনিক মহলে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করচ্ছে না অবৈধ অটো টোটোর বিরুদ্ধে।যত দিন যাচ্ছে অবৈধভাবে টোটো ও অটোর সংখ্যা বেড়েই যাচ্ছে।এবার প্রশাসন ব্যাবস্থা না নিলে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দেয় মিনিবাস সংগঠন।

Pages