মিনিবাসের ধাক্কায় জখম স্কুল পড়ুয়া পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ স্থানীয়দের - BBP NEWS

Breaking

রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

মিনিবাসের ধাক্কায় জখম স্কুল পড়ুয়া পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ স্থানীয়দের

 সনাতন গরাই,দুর্গাপুর: এমনিতেই ছোটো রাস্তা তার পর মিনিবাস আর টোটোর দাপট।যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পথ চলতি মানুষ।ফের দুর্ঘটনার কবলে এক স্কুল পড়ুয়া।ঘটনার সূত্র ধরে জানা গেছে রবিবার সাইকেল নিয়ে টিউশন যাচ্ছিল শেখ ইফরান নামে নবম শ্রেণীর এক ছাত্র।বেনাচিতি থেকে প্রচন্ড গতিতে একটি মিনিবাস ভিরিঙ্গির দিকে আসার সময় ওই পড়ুয়াকে ধাক্কা মারে।গুরুতর জখম হয় ইফরান।তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে স্থানীয় মানুষজন।তারপর ওই মিনিবাসকে আটকে তুমুল বিক্ষোভ দেখায়।
জনতার ক্ষোভের মুখে পড়ে বাস চালক ও খালাসীরা।এবং পথ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।পরে পুলিশ এলে পুলিশকেও জনতার ক্ষোভের মুখে পড়তে হয়।স্থানীয় মানুষদের অভিযোগ বেনাচিতি বাজারের ভেতর প্রচন্ড গতিতে পারাপার হয় মিনিবাস।যার ফলে দুর্ঘটনার কবলে পরতে হয় সাধারণ মানুষদের।কিন্তূ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে।পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়।

Pages