বিবিপি নিউজ,কলকাতা: সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে এবং জনসংযোগের জন্য নয়া হেল্পলাইন "Didi Ke Bolo" চালু করেছে রাজ্যের শাসকদল তথা তৃণমূল। সেই সঙ্গে দলের নেতাদের অস্বস্তিকর প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে। কাট মানি, সিন্ডিকেট, স্থানীয় নেতাদের দাম্ভিকতা ইত্যাদি প্রসঙ্গ উঠে আসছে। দলের রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর ও তাঁর সংগঠনের পরামর্শে চালু হয়েছে ‘Didi Ke Bolo'। লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের পরে প্রশান্তকে নিয়োগ করেছে শাসক দল।
এই প্রকল্পের অংশ হিসেবে ১,০০০ দলীয় নেতার ১০,০০০ গ্রামে গিয়ে মানুষের অভিযোগ শোনার কথা। এক বর্ষীয়ান তৃণমূল নেতা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘বিপদে পড়ে মানুষ যে ফোন করেছেন, তা পাওয়ার পর আমরা স্থানীয় তৃণমূল নেতা ও সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করে ইস্যুগুলির সমাধান করতে বলি। ২৪ ঘণ্টার মধ্যেই সমস্যাগুলি সমাধানের কাজ শুরু হয়েছে।''
এমনকী, রাজ্যের যে বাসিন্দারা কর্নাটক ও কেরলের বন্যায় আটকে পড়েছিলেন, তাঁদের উদ্ধার করার কাজও সম্পন্ন করা হয়েছে বলে ওই নেতা জানাচ্ছেন।
পাশাপাশি নানা অস্বস্তিকর পরিস্থিতিতেও পড়তে হচ্ছে দলের নেতাদের। নামপ্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা জানাচ্ছেন, ‘‘অনেকেই হেল্পলাইনে ফোন করে কাট মানি, সিন্ডিকেট এই সব বিষয়ে অভিযোগ করছেন। সেই সব ফোন পাওয়ার পরে আমরা তাঁদের অভিযোগগুলি খতিয়ে দেখছি। অনেকেই নির্দিষ্ট তৃণমূল নেতাদের সম্পর্কে অভিযোগ করছেন।