৮৪-তেই থমকে গেল বর্ষীয়ান অভিনেতার জীবন - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

৮৪-তেই থমকে গেল বর্ষীয়ান অভিনেতার জীবন

দীপান্বিতা হালদার,কলকাতা: প্রয়াত টলিউডের বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক। ৮৪ বছর বয়সে থমকে গেল। শুধু পড়ে রইলো স্মৃতি ও চলচ্চিত্রে অভিনয়। আজ গড়িয়ার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৩৫-এর ১৪ নভেম্বর অবিভক্ত বাংলার দিনাজপুরে জন্মগ্রহণ করেন নিমু ভৌমিক। নানা টানাপড়েনের মধ্যেও বেছে নেন অভিনয়কে। এরপর সুনিপুণ দক্ষতা ও গুনে টলিউডেও জায়গা করে নিয়েছিলেন। তিনি ভিলেন হোক বা কমেডিয়ান— সব চরিত্রে ছিলেন সমান দক্ষ ও সাবলীল।

তাঁর অভিনীত ছবি ‘অপরাজিতা’, ‘বেয়াদপ’, ‘ছোট বউ' আরো অন্যান্য সিনেমা। তিনি একদিকে যেমন বিভিন্ন হাসির অভিনয় করছেন অন্যদিকে তাকে সিরিয়াস চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে।টেলিপাড়ার অভিনেতা-অভিনেত্রী গণ বলেন,তিনি মারা গেলেও তার কর্ম পদ্ধতির মাধ্যমে চিরকাল বেঁচে থাকবেন আমাদের মাঝে।

Pages