পণ না দেওয়ায় জামাই কামড়ে নিল শাশুড়ির নাকে, কান কেটে দিল শ্বশুর! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

পণ না দেওয়ায় জামাই কামড়ে নিল শাশুড়ির নাকে, কান কেটে দিল শ্বশুর!


বিবিপি নিউজ নেটওয়ার্ক: এক অবিশ্বাস্য ঘটনা। তবে প্রথমে আপনারও বিশ্বাস হবে না‌ তবে  এমন নৃশংস ঘটনার কথা শুনে শিউরে উঠতে হয়৷ ইন্টারনেটের পঞ্চম যুগে এমন বর্বর ঘটনাও ঘটে চলেছে তা দুঃখ জনক৷ তবে এমন ঘটনা কোনোও অশিক্ষিত পরিবারের নয়। ডিগ্রিতে শিক্ষিত এক পরিবারই ঘটিয়েছে এমন পাশবিক ঘটনা ৷ সাক্ষী রইল উত্তরপ্রদেশ ৷


সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পণের দাবিতে অত্যাচারিত বধূ ও তাঁর পরিবার।উত্তর প্রদেশের বরেলির নাকাটিয়া এলাকার বাসিন্দা মহম্মদ আশফাকের সঙ্গে বছরখানেক আগে বিয়ে হয় পিলভিটের বাসিন্দা গান্দে রহমানের মেয়ে চাঁদ বিবি -এর সঙ্গে৷

জানা গিয়েছে ফুড কর্পোরেশনে কর্মরত চাঁদ এর বাবা রেহমান বিয়ের সময়ই ১০ লাখ টাকা পণের দাবি মিটিয়েছিলেন ৷ তাতে অবশ্য মেলেনি নিস্কৃতি ৷ বরং এমন বেআইনি কাজে লোভ বেড়ে গিয়েছিল জামাইয়ের ৷

বিয়ের বছর ঘোরার পরই কন্যা সন্তানের জন্ম দেন চাঁদ বিবি৷ এরপর ফের শুরু হয় চাঁদের বাড়িতে টাকা চাওয়া৷ শ্বশুরবাড়িতে ফোন করে জখমাই আশফাক হুমকি দেয় মেয়ে হয়েছে তাই আরও টাকা চাই নাহলে ফল ভাল হবে না ৷ জামাইয়ের এমন অনৈতিক দাবিতে রুখে দাঁড়ায় শ্বশুর রেহমান ৷ হুমকিতে কাজ না হওয়ায় শুরু হয় অত্যাচার ৷ চাঁদকে বেধড়ক মারধর শুরু করে আশফাক ও তাঁর পরিবার ৷

মেয়ের অত্যাচারিত হওয়ার খবর পেয়ে চাঁদের বাবা ও মা হাজির হয় আশফাকদের বাড়ি ৷ কথা শুরু হতে না হতেই আশফাক ও তাঁর বাবা ইজহার এবং পরিবারের বাকিরা আচমকা আক্রমণ করে চাঁদের বাবা রেহমান ও মা গুলশনকে ৷

বেধড়ক মারধরে প্রায় অচৈতন্য হয়ে পড়ে রেহমান ও গুলশন ৷ তাতেও শান্তি হয়নি৷ জামাই আশফাক কামড়ে দেয় তাঁর শাশুড়ির নাকে৷ আশফাকের বাবা ছুরি দিয়ে কেটে নেয় চাঁদের মা গুলশনের কান ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ ততক্ষণে চম্পট দিয়েছে আশফাকের পুরো পরিবার ৷ রক্তাক্ত গুলশন ও রেহমানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে৷ গুলশনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে জেলা হাসপাতাল থেকে দিল্লিতে অপারেশনের জন্য পাঠানো হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR ৷

Pages