বিবিপি নিউজ,স্পর্শ ভট্টাচার্য্য: মুখ ভর্তি দাড়ি,লম্বা চুল, পরনে নোংরা ছেড়া জামা,আর প্যান্ট,ছিমছাম চেহারার এক ভবঘুরে;মানসিক ভারসাম্য হীন ব্যক্তিকে ঘরে ফেরাল উত্তর ২৪ পরগনার বামনগাছির চার যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে মানসিক ভারসাম্যহীন ঐ ব্যক্তিকে বামনগাছি স্টেশন চত্বরে দীর্ঘ কয়েকমাস ধরে অপরিচ্ছন্ন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় চার যুবক; সুমিত দাস,বুবাই ঘোষ,শুভঙ্কর চৌধুরী,এবং সঞ্জয় ঘোষ,প্রথম থেকেই ঐ ভবঘুরেকে দেখে সন্দেহ হয় তাদের,শনিবার ঐ ব্যক্তিকে স্নান করিয়ে; তার অপরিচ্ছন্ন জামাকাপড় বদল করে নতুন জামাকাপড় পরিয়ে দেয় ঐ চার যুবক,ভবঘুরের জামা বদলানোর সময় জামার পকেট হাতড়ে এক ব্যবসায়ী কার্ড খুঁজে পায় তারা,যেটি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার অন্তর্গত উকিলের হাট এলাকার,
শনিবার বিকেলে তারা কাকদ্বীপ থানা এবং উকিলের হাট এলাকার এক ব্যবসায়ী ব্যক্তির নম্বর জোগাড় করে,এবং ফোন করে তাদেরকে সমস্ত ঘটনা জানায়,এছাড়া ভবঘুরের পকেট থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ী কার্ডের সমস্ত তথ্য জানায়,তারপরে কাকদ্বীপ থানার ইনচার্জ এবং ব্যবসায়ী ঐ ব্যক্তির সহযোগিতায় ভবঘুরের আসল নাম ঠিকানা ও বাড়ির লোকের নম্বর জোগাড় হয়,এবং তৎক্ষণাৎ চার যুবকের ঐ দল ভবঘুরের বাড়ির লোকের সাথে কথা বলেন,এবং রবিবার বিকেলে ভবঘুরে কে তার দাদা দের হাতে তুলে দেন যুবকেরা
কাকদ্বীপ থানার ইনচার্জ সুদীপ সিং জানিয়েছেন বামনগাছি থেকে উদ্ধার হওয়া ঐ যুবকের নাম মনোরঞ্জন প্রামানিক(৩৬)পিতা মৃত আশুতোষ প্রামানিক,গত ছয় বছর ধরে মানসিক ভারসম্যতায় ভুগছিলেন তিনি,গত ৯ মাস আগে বাড়ি থেকে পালিয়ে চলে আসেন তিনি,তার পর থেকে তাকে বহু খোঁজাখুঁজি করেন তার দুই দাদা,সোমবার বামনগাছি থেকে উদ্ধার হন তিনি,
এভাবেই মনোরঞ্জন কে পেয়ে খুশি তার দুই দাদা,এছাড়া বামমগাছীর চার যুবক যারা কয়েকমাস ধরে মনোরঞ্জন কে তদারকি করেন,তাদেরকেও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ।