তোলাবাজির অভিযোগে গ্রেফতার দিলীপ - BBP NEWS

Breaking

বুধবার, ২১ আগস্ট, ২০১৯

তোলাবাজির অভিযোগে গ্রেফতার দিলীপ

বিবিপি নিউজ,কলকাতা: এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা দিলীপ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এলাকায় এক ব্যবসায়ীর থেকে তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল দমদম এলাকা থেকে।

গতকাল গ্রেপ্তার করে লেক টাউন থানার পুলিস। অভিযোগ,পাতিপুকুর এলাকায় একটি নির্মাণকাজ চলানোর জন্য অভিযোগকারীর থেকে এক লক্ষ টাকা তোলা নিয়েছিল দমদমের কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা দিলীপকে। এরপর আরও টাকা দাবি করলেও অভিযোগকারী তা দিতে অস্বীকার করেন। সোমবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয় দিলীপ ও তার লোকজন। ওই ব্যক্তিকে হুমকি দেওয়া হয়। ওই ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে।

Pages