বিবিপি নিউজ,কলকাতা,নিজস্ব সংবাদদাতা: ফের প্রশ্নের মুখে মেট্রো রেল। কিছুদিন আগে সজল বাবুর হাত আটকে থাকা অবস্থায় হাত মেট্রোর রওনা হওয়া ও মৃত্যু ঘিরে তোলপাড় হয়েছিল মহানগরের। এবার দরজা খোলা রেখে সুরঙ্গে ছুটল ট্রেন।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে দমদম স্টেশনে। জানা গিয়েছে অভিফ টাইমে ১০:২৪ মিনিটে দমদম স্টেশন থেকে রওনা হওয়া মেট্রোর একটি কামরার দরজা বন্ধ করা যায়নি। খোলা অবস্থায় চলল টে্রন
মোটরম্যান ১৫ মিনিট ধরে চেষ্টার করেও কোনও সুরহা না মেলায় ওই অবস্থাতেই রওনা হয় রেকটি। কবি সুভাষ পর্যন্ত যায় দরজা খোলা অবস্থাতেই। তবে মেট্রো সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে দরজা বন্ধ হয়নি। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় দু’জন আরপিএফ কনস্টেবলকে ওই কামরায় রাখা হয়েছিল। তবে ঘটনার জেরে ফের মেট্রোয় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।