বন্যার ত্রাণ নিয়ে যাওয়ার পথে হেলিকপ্টার ভেঙে মৃত ৩ - BBP NEWS

Breaking

বুধবার, ২১ আগস্ট, ২০১৯

বন্যার ত্রাণ নিয়ে যাওয়ার পথে হেলিকপ্টার ভেঙে মৃত ৩

বিবিপি নিউজ নেটওয়ার্ক,উত্তরাখণ্ড,২১শে আগষ্ট: বন্যার ত্রাণ নিয়ে যাওয়ার পথে হেলিকপ্টার দূর্ঘটনায় মৃত তিনজন। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উত্তরকাশি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে উত্তরকাশির জেলার মরি এয়ার বেস থেকে‌ মলদি যাওয়ার পথে হঠাৎ হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই ঘটনায় হেলিকপ্টারের পাইলট ও দুজন  রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীর মৃত্যু হয়।


ঘটনার খবর পেয়ে দ্রুত রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের ১০ জন প্রতিনিধি দলকে ওই স্থানে পাঠানো হয়েছে। তবে কি কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে তা এখনও স্পষ্ট নয়।

Pages