রানাঘাট টু মুম্বাই,রানু মন্ডল কত টাকা পারিশ্রমিক পেলেন প্রথম রেকডিং-এ - BBP NEWS

Breaking

সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

রানাঘাট টু মুম্বাই,রানু মন্ডল কত টাকা পারিশ্রমিক পেলেন প্রথম রেকডিং-এ

বিবিপি নিউজ,জয়শ্রী পাসোয়ান,মুম্বাই: কিছুদিন আগে তাকে কেউ-ই চিনতেন না। কিন্তু বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরালের শীর্ষে। একটা সময়ে রাতারাতি যেমন ভাইরাল হয়েছিলেন তামিল নায়িকা প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। তবে রানু মন্ডল কোনো নায়িকা নয় বা কোনো সাবলম্বী পরিবারের সদস্য। তিনি রানু পাগলী নামে পরিচিত। তবে আজ আর তিনি পাগলী নন। তিনি বলিউডের প্লে ব্যাক গায়িকা।

রানাঘাট রেল স্টেশনে পেট ভরতে গান গাইতেন মনের আনন্দে। সে গান শুনিয়ে কখনও ভরত পেট। কখনও না। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ তিনি সেলিব্রিটি। আর তাঁর গান ভাইরাল। সেই গানই আট-দশ বছরের দূরত্ব কমিয়ে কাছে এনে দিয়েছে মেয়েকেও।রেলস্টেশন থেকে রেকর্ডিং স্টুডিওয়। ভবঘুরে থেকে সেলিব্রিটি । এ যেন এক স্বপ্নের উড়ান। রানাঘাটের রানু মণ্ডলে।

সোশাল মিডিয়ায় তাঁর গান হঠাৎই ভাইরাল। এবার কলকাতার এক পুজো কমিটির থিম সং গাইলেন রানু মণ্ডল। শুধু তাই নয়৷ ‘লতাকন্ঠী’ রানু মন্ডল এবার বলিউডে। সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়ার সঙ্গে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির জন্য প্লে-ব্যাক করলেন। রেকর্ডিং স্টুডিয়োতে রানু গেয়েছেন 'তেরি মেরি কাহানি'।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে, এই গানটি গাওয়ার জন্য হিমেশ রেশামিয়া তাঁকে কত টাকা পারিশ্রমিক দিয়েছেন৷ সূত্রের খবর এই গানটির জন্য হিমেশ রেশামিয়া তাঁকে ৬-৭ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে দিয়েছেন ৷

Pages