নারী শক্তির জয়! দেশের মধ্যে প্রথম সরকারি বাস চালাবেন আদিবাসী মহিলারা - BBP NEWS

Breaking

সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

নারী শক্তির জয়! দেশের মধ্যে প্রথম সরকারি বাস চালাবেন আদিবাসী মহিলারা

বিবিপি নিউজ নেটওয়ার্ক,পুণে: আকাশ পথ, জলপথের পর এবার স্থলে জয় নারী শক্তির। এবার সরকারি বাসের পুরো ইউনিট চালাবে দেশের মহিলার। যে দেশে সিন্ধুর সোনা জয়,সে দেশের নারীরা শত বাধা উপেক্ষা করে জীবন যুদ্ধের ময়দানে। অনেক দিন আগেই বাংলায় যাত্রীবাহী বাসের স্ট্যায়ারিং ধরেছিলেন। এবার বড় সিদ্ধান্ত মহারাষ্ট্রেরের সরকারের।

আদিবাসী মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার। দেশের মধ্যে প্রথমবার Maharashtra State Road Transport Corporation-এর বাস চালানোর জন্য আদিবাসী মহিলাদের বেছে নিল তাঁরা।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল শুক্রবার মহিলাদের চালক হিসাবে প্রশিক্ষণ ও নিয়োগের জন্য কর্পোরেশনের এই উদ্যোগের উদ্বোধন করেন। এই পাইলট প্রকল্পে প্রায় ১৬৩ জন মহিলাকে বাছাই করা হয়েছে যাঁরা ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ নেবেন এবং পরে Maharashtra-এর সরকারি বাসের Women bus drivers হিসাবে অন্তর্ভুক্ত হবেন।

 এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পরিবহণমন্ত্রী দিবাকর রাভতে বলেন, মহিলা মহিলা চালকদের সুরক্ষার বিষয়ে সবরকমের পদক্ষেপ করার দিকেও মনোনিবেশ করেছে মহারাষ্ট্র সরকার। "দেশে এমন উদ্যোগ এই প্রথম। আমরা মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার সমস্ত রকম ব্যবস্থা করেছি।"

Pages