বেআইনি বহুতল ভেঙে মৃত ২, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন - BBP NEWS

Breaking

শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

বেআইনি বহুতল ভেঙে মৃত ২, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

জয়শ্রী পাসোয়ান,মুম্বই: জোর কদমে চলছে উদ্ধারের কাজ। উদ্ধার করা ৪জন ব্যক্তির মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বহুতলটি ৮ বছরের পুরনো, বেআইনি নির্মাণ।

মধ্যরাতে আচমকা ভেঙে পড়ল মুম্বাইয়ের বহুতল বিল্ডিং।  মাত্র ৬ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে মুম্বইয়ের বিভান্ডির শান্তি নগর অঞ্চলের একটি বহুতল। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে, ৩জন গুরুতর আহত।পুলিশ সূত্রে জানা যায় মৃতদের নাম সিরাজ আহমেদ আনসারি (২৩) ও আখিব আনসারি (২২)। ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনীরা (NDRF). তবে উদ্ধার কাজে ব্যাস্ত কর্মীদের আশঙ্কা, বহুতলের ধ্বংসস্তূপের মধ্যে এখনও অন্তত ১৫ জন আটকে রয়েছেন।  আহত ৩জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংবাদ সংস্থা এএনআই এর খবর অনুযায়ী বিভান্ডি-নিজামপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার অশোক রানকাম্ব জানান, '' গোটা বহুতল থেকে মানুষজনকে বাইরে বের করে আনা হয়েছিল, কিন্তু কিছু মানুষ অনুমতি ছাড়াই ফের বহুতলে ঢুকে পড়ে। সেই সময়ই ভেঙে পড়ে বহুতলটি। তবে ষ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়, বহুতলটির ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখা হবে।

Pages