পরলোকগমন করলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি, শোকপ্রকাশ মমতা,শাহের! - BBP NEWS

Breaking

শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

পরলোকগমন করলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি, শোকপ্রকাশ মমতা,শাহের!

বিবিপি নিউজ: সুষমা স্বরাজের পর এবার অরুণ জেটলি। জাতীয় রাজনীতিতে একের পর এক নক্ষত্রপতন। শনিবার দুপুর বারোটা বেজে সাত মিনিট নাগাদ চলে গেলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। গত ৯ অগাস্ট প্রবল শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এইমস-এ ভর্তি হয়েছিলেন অরুণ জেটলি। তার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিত্সার দায়িত্বে থাকা ডাক্তারদের দল প্রাক্তন অর্থমন্ত্রীকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বিপদ এড়ানো গেল না। ৬৬ বছর বয়সে চলে গেলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

এদিকে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুতে শোকাহত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কয়েকদিন আগেই দিল্লি এইমসে গিয়ে প্রয়াত নেতাকে দেখে আসেন শাহ। শনিবার তিনি ছিলেন হায়দরাবাদে। সেখান থেকে কর্মসূচি কাটছাঁট করে রাজধানী ফিরছেন অমিত শাহ।

 অরুণ জেটলির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী একটি ট্যুইটে বলেছেন জেটলিকে একজন অসাধারণ সাংসদ ও সুদক্ষ আইনজীবী বলে উল্লেখ করেছেন মমতা। জেটলির প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত বলে জানিয়েছেন। সমবেদনা জানিয়েছেন পরিবারের প্রতি।

Pages