শরীর চর্চার সময় বারান্দা থেকে ৮০ ফুট নিচে পড়ে গেল ছাত্রী,ভাঙলো ১০৬টি হাঁড়! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

শরীর চর্চার সময় বারান্দা থেকে ৮০ ফুট নিচে পড়ে গেল ছাত্রী,ভাঙলো ১০৬টি হাঁড়!

বিবিপি নিউজ নেটওয়ার্ক: জীবনের ঝুঁকি নিয়েই চলছিল যোগ ব্যায়াম। তবে ঘুনাক্ষরে ঘটে গেল বিপত্তি। যোগ ব্যায়াম করার সময় ৮০ ফুট উপরের বারান্দা থেকে পরে গেল এক কলেজ ছাত্রী। তবে ভাগ্যের জোরে বেঁচে ফিরেছে। কিন্তু তার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ঘটনাটি ঘটেছে সান পেড্রোর।

জানা গিয়েছে শহরের ৬ তলা বিশিষ্ট এক আবাসনের বারান্দায় যোগা চর্চা করছিল কলেজ ছাত্রী আলেক্সা টেরাজা। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বছর ২৩-এর ছাত্রীটি। বারান্দার বাইরে দিকে তার ঝুলন্ত অবস্থার একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে।

এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে দুপুর ১.১০ নাগাদ তোলা হয়। পিছলে পড়ে ড্রাইভওয়েতে আঘাতের আগে যা টেরেজার বন্ধু তুলে ধরে।

ওই সংবাদে বলা হয়েছে তার দেহের অধিকাংশ অংশই ক্ষতিগ্রস্ত। ১১ ঘন্টা স্থায়ী পুনর্গঠনমূলক শল্যচিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা আশঙ্কা করছেন যে, আলেক্সা টেরাজার হাঁটু এবং গোড়ালি পুনর্গঠন হওয়ায় তিনি বছর তিনেক হাঁটতে পারবেন না। তার মাথা, হাত. পা ও নিম্নাংশের হাড় ভেঙে গিয়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে শরীরের মোট ১১০টি হাড় ভেঙেছে।

Pages