নিউজ নেটওয়ার্ক,নয়াদিল্লি: আজ, সোমবার আদালতে ফের উঠতে চলেছে প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমের মামল। এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে একদিকে যেমন তাঁকে হেফাজতে রেখে দেওয়ার জন্য আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তেমনই অন্যদিকে, সুপ্রিম কোর্টে ফের প্রাক্তন অর্থমন্ত্রীর জামিনের মামলা উঠবে।
একইসঙ্গে সর্বোচ্চ আদালতের বিচারপতি আর ভানুমতী এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ সিবিআইয়ের বিরুদ্ধেও মামলা শুনবে। দিল্লি হাইকোর্টের নির্দেশে সিবিআই পি চিদম্বরমকে যে গ্রেপ্তার করেছে, তাকে চ্যালেঞ্জ করেই মামলা দাখিল হয়েছে। তাই হাইকোর্টের রায় নিয়ে শীর্ষ আদালত সোমবার কী নির্দেশ দেয়, তা জানতে মুখিয়ে আছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত আইনক্স মিডিয়া মামলায় সিবিআই তাঁকে দিল্লি হাইকোর্টের রায়ে গ্রেপ্তার করলেও ইডির মামলায় পি চিদম্বরমকে আপাতত গ্রেপ্তার করা যাবে না বলেই গত ২৩ তারিখ জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও তার সময়সীমা আজ শেষ হচ্ছে। তাই দেশের শীর্ষ আদালত চিদম্বরম মামলায় কী নির্দেশ দেয়, তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।