সারাদিন মিউট মোডে; ভরা সন্ধ্যায় বদলে গেলে করোনা উৎসবে! - BBP NEWS

Breaking

রবিবার, ২২ মার্চ, ২০২০

সারাদিন মিউট মোডে; ভরা সন্ধ্যায় বদলে গেলে করোনা উৎসবে!

বিবিপি নিউজ: জনতা কারফিউ-এ সারাদিন মিউট মোডে দেশবাসী। সন্ধ্যা হতেই কাঁসর, ঢোল নিয়ে সেলিব্রেশন মোডে গেলেন বাংলা-বাসী। এ যেন কাকে দিয়েছে রাজার পাঠ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মেনে বিকাল পাঁচটায় যেন করোন উত্‍‌সবে মাতল দেশ। নরেন্দ্র মোদীর ডাকে কাঁসর, ঘণ্টা, থালা, শঙ্খ, উলুধ্বনি, হাততালি - যে যেভাবে পেরেছে, মেতে উঠেছে অভিনন্দন জানাতে।

আর এতেই উঠেছে প্রশ্ন,তবে কি মানুষ এতটাই কেয়ারলেস? চর্চা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশে ভাষণে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন, রবিবার সকাল সাতটা থেকে রাত ন’টা কেউ বাড়ি থেকে না বেরোন। জনতাকে কার্ফু পালনের কথা বলেছিলেন তিনি। সেই সঙ্গে আবেদন করেছিলেন, এই দিনই বিকেল পাঁচটায় জরুরি পরিষেবার সঙ্গে জড়িত যে সব স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মীরা আছেন, তাঁদের অভিবাদন জানাতে যেন সবাই হাততালি দেন বা কিছু বাজিয়ে শব্দ করেন।

মোদীর আবেদনে সাড়া দিয়ে রবিবার ঠিক বিকেল পাঁচটায় বেজে ওঠে নানা রকম শব্দ। শঙ্খধ্বনি, কাঁসর, ঘণ্টা, উলুধ্বনি, থালা-চামচ, হাততালি, বাঁশি, গিটার - যে যা পেরেছেন বাজিয়েছেন। পাড়া থেকে অলিগলি সব সরগরম হয়ে ওঠে কয়েক মিনিটের জন্য। বাড়ির ছাদে, ব্যালকনিতে, রাস্তায় ভিড় করে চলে অভিনন্দন জ্ঞাপনের পালা। কিন্তু এই চিত্র বদলেছে উৎসবের আমেজ, রাস্তায় নেমে একপর্যায়ে জমায়েত করে চলে এই ঘন্টা বাজানো। আর এতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Pages