মমতার চিঠির কয়েক ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ কেন্দ্রের, সংক্রমণ রুখতে মঙ্গলবার মাঝরাত থেকে বন্ধ আন্তঃরাজ্য বিমান পরিষেবা! - BBP NEWS

Breaking

সোমবার, ২৩ মার্চ, ২০২০

মমতার চিঠির কয়েক ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ কেন্দ্রের, সংক্রমণ রুখতে মঙ্গলবার মাঝরাত থেকে বন্ধ আন্তঃরাজ্য বিমান পরিষেবা!

বিবিপি নিউজ,কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির কয়েক ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করলেন কেন্দ্রীয় সরকার। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীদের দাবি মেনে করোনা সংক্রমণ রুখতে আন্তঃরাজ্য  বিমান পরিষেবা বন্ধ করা হল। ২৪ মার্চ মধ্যরাত থেকে দেশের ভিতরেও যাত্রীবাহী বিমান উড়বে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে চলবে পণ্যবাহি বিমান।

আজ সোমবার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা রুখতে আন্তঃরাজ্য বিমান পরিষেবা বন্ধ করার আরজি জানিয়েছিলেন। এ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লেখেন তিনি। চিঠিতে সমস্ত রকম বিমান পরিষেবা বন্ধ রাখার আরজি জানানো হয়েছে।  এরপরেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেয়।

Pages