টলিউডে নক্ষত্র পতন,চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

টলিউডে নক্ষত্র পতন,চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়!

বিবিপি নিউজ: ফের বাংলা চলচ্চিত্রে নক্ষত্রপতন। দীর্ঘ রোগভোগের পর বুধবার সন্ধে সাড়ে সাতটায় চলে গেলেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। ফেব্রুয়ারিতে সাংসদ-অভিনেতা তাপস পালের প্রয়াণে রেশ কাটার আগেই বাংলা ছবির জগৎ হারাল আরও এক প্রথম সারির অভিনেতাকে। ৬৯ বছর বয়সে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ক্যান্সারেও ভুগছিলেন তিনি। ৪ ফেব্রুয়ারি হাই সুগার এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই মাসের শেষেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন প্রবীণ অভিনেতা। অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন টলিউডের কলাকুশলীরা।

Pages