করোনায় সুস্থ হয়ে ফেরা ২ রোগীর রিপোর্টে ফের সংক্রমণের প্রমাণ, উদ্বিগ্ন প্রশাসন - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

করোনায় সুস্থ হয়ে ফেরা ২ রোগীর রিপোর্টে ফের সংক্রমণের প্রমাণ, উদ্বিগ্ন প্রশাসন

 বিবিপি নিউজ: করোনা‌ লড়াইয়ে জয়ী‌ হয়েও ফের দেহে মিলল সংক্রমণ। এমন পরিস্থিতিতে উদ্বেগ দেখা দিয়েছে। এর ফলে পরীক্ষাগারের রিপোর্টের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, তেমনই হাসপাতালের ডিসচার্জ প্রক্রিয়াও খতিয়ে দেখছে প্রশাসন।সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া Covid-19 রোগীদের নমুনা পরীক্ষার ফল ফের করোনা পজিটিভ হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। সম্প্রতি গ্রেটার নয়ডার গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস থেকে ছাড়া পাওয়া দুই রোগীকে ফের ডেকে পাঠিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (NCDC) থেকে পাওয়া রিপোর্টে দুই রোগীই করোনামুক্ত জানার পরে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এর পরে আলিগড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারের রিপোর্টে তাঁদের নমুনায় ফের কোভিড-১৯‌ এর উপস্থিতি দেখা গিয়েছে। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশের ধারণা, আলিগড়ের রিপোর্টে কোনও প্রযুক্তিগত তথ্য বিকৃতি ঘটতে পারে, যার জেরে সুস্থ রোগীদের নমুনায় ফের সংক্রমণের হদিশ মিলেছে।

Pages