বিবিপি নিউজ: রাজ্য জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে চিহ্নিত করা বেশ কয়েকটি জায়গায় শুরু হল কমপ্লিট লকডাউন। আজ শনিবার সকাল থেকেই পুরোপুরি বন্ধ হল ওই এলাকাগুলো। গতকাল নবান্নে এই পদক্ষেপের কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।
আগেই রাজ্যের ৭টি জায়গায় হটস্পট হিসাবে চিহ্নিত করেছিল প্রশাসন। এই সব এলাকায় করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণের শঙ্কা রয়েছে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এরপরেই ১০ টি জায়গায় পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।আজ শনিবার সকাল থেকে এই সব এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত রাস্তায়। মোড়ে মোড়ে টহল দিচ্ছেন পুলিশকর্মীরা। এলাকায় ঘাঁটি গেড়ে পড়ে রয়েছেন পদস্থ পুলিশ আধিকারিকরা।
এর হটস্পট গুলির মধ্যে রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার একটা অংশ। কালিম্পং জেলার একটা অংশ। নদিয়ার তেহট্ট মহকুমার একাংশ। হাওড়া শহর ও লাগোয়া এলাকার একটা অংশ। পূর্ব মেদিনীপুরের এগরা ও হলদিয়া মহকুমার একাংশ। এছাড়া উত্তর ২৪ পরগনার দমদম ও বিধাননগরের একাংশ। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ও নয়াবাদ। দক্ষিণ কলকাতার একাংশ।