বিবিপি নিউজ: লকডাউনের সময় বাড়ানোর ঘোষনা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ৩০ এপ্রিল পর্যন্ত বাড়তে চলেছে লকডাউন তার পূর্বভাষ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেশে লকডাউন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ, ১৪ এপ্রিল মঙ্গলবার লকডাউন প্রত্যাহার হচ্ছে না। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনও ঘোষণা এখনও করেনি। তবে আজ অথবা কাল ঘোষণা করবে। তার আগে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
করোনা পরিস্থিতি এবং লকডাউনের মেয়াদ নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে আর্জি জানিয়েছেন অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী।
৩০ এপ্রিল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির বিষয়ে বৈঠকে মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালও। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী দেশের সব রাজ্যগুলির মতামত নেওয়ার পর লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।