ICU-তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঋষি কাপুর - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

ICU-তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঋষি কাপুর

বিবিপি নিউজ:  বুধবার ইরফান খানের প্রয়াণের পর বৃহস্পতিবার ফের বলিউডে ইন্দ্রপতন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত অভিনেতা ঋষি কাপুর।
বিগত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। মুম্বাইয়ের মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০১৮ সালে ক্যানসার ধরা পড়ে অভিনেতার। এরপরেই চিকিৎসার জন্য নিউ ইয়র্কে পাড়ি দেন। গত বছর সেপ্টেম্বর মাসে দেশে ফেরেন ঋষি। কিন্তু এরপরে শরীরের অবস্থা অবনতি হতে থাকে।
ফেব্রুয়ারিতে ফের হাসপাতালে ভর্তি হয়। এরপর ফের এক সপ্তাহ আগে অভিনেতাকে মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে ভর্তি করা হয়। 

Pages