মাঝরাতে অভিযানে পুলিশ, গ্রামবাসীদের ছোড়া ইঁট-পাথরের আঘাতে হাসপাতালে ৪ পুলিশকর্মী! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

মাঝরাতে অভিযানে পুলিশ, গ্রামবাসীদের ছোড়া ইঁট-পাথরের আঘাতে হাসপাতালে ৪ পুলিশকর্মী!


বিবিপি নিউজ: মধ্যরাতে আসামি ধরতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের অলিওন্ডা পঞ্চায়েতের কনুয়া গ্রামে। গ্রামবাসীরাদের ছোড়া ইট-পাথরের আঘাত জখম হয়েছে চার পুলিশকর্মী। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। এই ঘটনায় এলাকায় পুলিশ পিকেট রয়েছে।

জানা গেছে, অলিওন্ডা পঞ্চায়েত এলাকায় একটি রাস্তা তৈরি করা নিয়ে পঞ্চায়েত প্রধানের ভাসুর সঙ্গে স্থানীয়দের একাংশের ঝামেলা বাঁধে। এই ঘটনায় চাঁচল থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে পুলিশ মঙ্গলবার রাত দেড়টা নাগাদ গ্রামে গেলে হামলার মুখে পড়ে। পুলিশ অভিযুক্তদের বাড়ি ঘিরতেই পুলিশকে লক্ষ্য করে ইঁট-পাথর ছোঁড়া শুরু হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। ইঁটের আঘাতে জখম চার পুলিশকর্মী।পুলিশের দুইটি গাড়ি  ভাঙচুর করা হয়। এমনকী বোমা ছোড়া হয় বলেও অভিযোগ।জখম পুলিশ কর্মীদের ভর্তি করা হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।

এরপরেই বুধবার বিকেলে পাল্টা অভিযান চালায় পুলিশ।হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, অলিঅণ্ডা পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী আনসার আলি সহ চারজনকে। এলাকায় তল্লাশীর সময় একটি এয়ারগান উদ্ধার করেছে পুলিশ। পাল্টা পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। এদিন বিকেল থেকে এলাকায় মালদহের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করে পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

Pages