বিশেষ সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর: করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশিকার পরে সারা দেশজুড়ে চলছে লকডাউন। তারই জের থমকেছে জীব যাপন। তবে এরই মাঝে ব্যস্ত মৃত শিল্পীরা। কারন বাঙালীর ১২ মাসে ১৩ পার্বণ আর তার মধ্যে অন্যতম বাংলার নববর্ষ তথা পয়লা বৈশাখ।
বৈশাখের আগেই দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে নানান জায়গায় মৃৎশিল্পীরা একমনে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বানিয়ে চলেছেন গনেশ মূর্তি। হাতে গোনা আর মাত্র ৪ দিন এরপর আপামর বাঙালীর ঘর থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে নতুন হালখাতার মধ্য দিয়ে পূজা হবে গনেশ ঠাকুরের। তার আগে জেলার বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীদের ব্যবস্তা চলছে জোড়কদমে। এই বিষয়ে জেলার গঙ্গারামপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের মৃৎশিল্পী ভুবন শীল জানান, করোনা ভাইরাস দমনে সারা দেশ জুড়ে লকডাউন চলছে কিন্তু এর মাঝেও আশার আলো দেখছি আমার। দৃঢ় বিশ্বাস আমরা জয়ী হবো সাথে আগামী ১৫ এপ্রিল আপামর বাঙালীর ঘরে বাংলার নতুন বর্ষের তথা পয়লা বৈশাখের শুভ সূচনা হবে। সাথে আমরা এক একটি গনেশ মূর্তি ৪০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা অবধি বিক্রি করবো। মৃৎশিল্পীরা মূর্তি বিক্রির আশার আলো দেখতে পেয়ে তাদের মুখে হাসি ফুঁটেছে বিস্তর।