রাজ্যে কোন কোন বেসরকারি ল্যাবে মিলবে করোনার পরীক্ষা? দেখে নিন তালিকা - BBP NEWS

Breaking

শনিবার, ১১ এপ্রিল, ২০২০

রাজ্যে কোন কোন বেসরকারি ল্যাবে মিলবে করোনার পরীক্ষা? দেখে নিন তালিকা

বিবিপি নিউজ: রাজ্যের বেশ কয়েকটি সরকারি হাসপাতালের ল্যাবে মরন ভাইরাস করোনা পরীক্ষা হচ্ছে। সঙ্গে আরও দুটি বেসরকারি ল্যাবেও নমুনা পরীক্ষার ছাড়পত্র দিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। সেই তালিকায় যুক্ত হল আরও দুটি বেসরকারি ল্যাব।
 রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বেলেঘাটার নাইসেড, এসএসকেএম, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে নমুনা পরীক্ষার ছাড়পত্র দিয়েছে আইসিএমআর। এছাড়াও কলকাতার অ্যাপোলে হাসপাতাল ও টাটা মেডিক্যাল সেন্টারেও করোনা পরীক্ষা হচ্ছে। পঞ্চসায়েরের পিয়ারলেস হাসপাতাল ও সল্টলেকের আমরি হাসপাতালও করোনা পরীক্ষার জন্য ICMR-এর ছাড়পত্র পেয়েছে।  রাজ্যের মোট ন'টি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে।

Pages