বিবিপি নিউজ: করোনা মোকাবিলায় লকডাউনের জেরে রাজ্যে আগামী ১০ জুন ২০২০ পর্যন্ত রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ শনিবার নবান্নে করোনা নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ৩০ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরাজ্যেও তাই চলবে ৷ এই অবস্থায় রাজ্য সরকারও স্কুল কলেজ বন্ধ রাখার মেয়াদ আরও বাড়াচ্ছে ৷ ১০ জুন অবধি রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ স্কুল বন্ধ থাকাকালীন পড়ুয়াদের পড়াশোনার ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, নবম ও একাদশের জন্য অনলাইন ক্লাস চলবে ৷ বাকি অষ্টম শ্রেণী অবধি সমস্ত পড়ুয়াদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে বলে জানান।
শনিবার, ১১ এপ্রিল, ২০২০
Home
রাজ্য
১০ জুন পর্যন্ত বন্ধ রাজ্যের স্কুল-কলেজ, সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
