বিবিপি নিউজ: মোবাইল ফোন চুরির অভিযোগে হাত, পা বেঁধে পিটিয়ে, নৃশংস ভাবে কুপিয়ে খুন করল ওই যুবককে। দেশজুড়ে লকডাউনের মাঝে এমন ঘটনায় হতবাক পুলিশ কর্মকর্তারা।
ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের মালদহের ইংরেজবাজারের থানার অন্তর্গত বাধাপুকুর এলাকায়। মৃত ওই যুবকের নাম ইসমাইল শেখ(৩০)। শুক্রবার রাতে হাত-বাঁধা অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার করে, আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করে।
জানা গিয়েছে বাধাপুকুর এলাকায় মৃত ইসমাইলের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মোবাইল ফোন চুরির অভিযোগ তোলে গ্রামেরই এক যুবক আসগার সেখ।
চোর অপবাদ দেওয়ায় বাদানুবাদ শুরু হয় দুজনের মধ্যে। এরপরেই ক্ষিপ্ত হয়ে আসগারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ইসমাইল। এরপরেই বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত ইসমাইল। শুক্রবার রাতে গ্রামে ফিরলে ইসমাইলকে ধরে এলাকার বাসিন্দারা মারধর শুরু করে। এরপর হাত বেঁধে এলোপাথারি মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ পৌছনোর আগেই অচৈতন্য অবস্থায় ইসমাইলকে বাঁধাপুকুর মোড় এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুস্কৃতিরা। পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।