বিবিপি নিউজ: মারণ ভাইরাস করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। গত বৃহস্পতিবার তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে। এরপর থেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মন্ত্রী। এই পরিস্থিতিতে মন্ত্রীর আরোগ্য কামনায় যজ্ঞ করলেন বিধাননগরের এক কাউন্সিলর।
রবিবার বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর ষ,দমকলমন্ত্রী সুজিত বসুর আরোগ্য কামনায় করলেন এক বিশাল যজ্ঞ। বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডের নয়াপট্টির একটি ক্লাব এই যজ্ঞ হয়। সেখানে দমকল মন্ত্রী সুজিত বসুর ছবি রেখে চলে মন্ত্রপাঠ।
