সংবাদমাধ্যমের গলা টিপে রেখেছেন মমতা সরকার,দাবি রাজ্যপাল ধনকড়ের;আজ সাংবাদিক বৈঠক! - BBP NEWS

Breaking

সোমবার, ১ জুন, ২০২০

সংবাদমাধ্যমের গলা টিপে রেখেছেন মমতা সরকার,দাবি রাজ্যপাল ধনকড়ের;আজ সাংবাদিক বৈঠক!



বিবিপি নিউজ: সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব নিয়ে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার এক ট্যুইটে তিনি জানান আজ সোমবার প্রেসক্লাবের সঙ্গে  কথোপকথনের আহ্বান জানিয়েছেন।

এদিন ট্যুইটে রাজ্যপাল লিখেছেন, ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব ও সাংবাদিকদের ফৌজদারি মামলায় জড়ানোর মতো মমতা বন্দোপাধ্যায়ের পদক্ষেপ নিয়ে আগামিকাল প্রেস ক্লাবের সঙ্গে আলাপচারিতায় বসছি।’ প্রেস ক্লাবের এক আধিকারিক জানিয়েছেন, ‘রাজ্যপাল আমাদের সঙ্গে আলাপচারিতার আহ্বান জানিয়েছেন। আমরা তা গ্রহণ করেছি।’

Pages