বিবিপি নিউজ: ‘লকডাউনেই নতুন ছবির কাস্টিং শুরু সলমনের’,ভুয়ো খবর ঘিরে চটলেন ভাইজান। সম্প্রতি করোনা অতিমারিতে লকডাউনের মাঝে পানভেলের ফার্মহাউসে জ্যাকলিনে ফার্নান্দিজকে নিয়ে তেরে বিনার মিউজিক ভিডিয়ো শ্যুট করেছেন সলমন খান। যদিও মাত্র তিনজন মিলেই এই সিঙ্গল বানিয়েছেন ভাইজান। মঙ্গলবার মুক্তির পর থেকে নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে সলমন খানের নতুন গান।
এরপরেই শোনা যাচ্ছিল লকডাইনের মধ্যেই নাকি নিজের প্রযোজক সংস্থার নতুন ছবির কাস্টিং শুরু করেছেন বলিউডের ভাইজান সালমান খান! লকডাউনের মধ্যেই নতুন ছবির কাজ শুরুর এই গুজব নিয়ে ক্ষুব্ধ সল্লু ভাই। বুধবার সালমান খান আনুষ্ঠানিকভাবে এক বিবৃতি প্রকাশ করে। সেখানে সলমন জানান,তিনি বা তাঁর প্রযোজক সংস্থা(সলমন খান ফিল্মস) কোন ছবির জন্য কোন কাস্টিং ডিরেক্টরকে ভাড়া করেননি। এইসব ভুয়ো খবরে মানুষকে বিশ্বাস করবেন না। এমনটাই আর্জি জানিয়েছেন সলমন খান।
সম্প্রতি ট্যুইটারে শেয়ার করা বিবৃতিতে লেখা রয়েছে-‘এটা আপনাদের সকলকে জানাতে চাই আমি বা সলমন খান ফিল্মসের তরফে কেউই আপতত কোন ছবির কাস্টিং করছে না। আমরা কাউকে এই কাজের জন্য নিয়োগ করিনি। দয়া করে এই সংক্রান্ত কোনও মেসেজ বা ইমেলে বিশ্বাস করবেনা’। শুধু এখানেই থেমে থাকেনি সল্লু মিঁয়া। এই সব ভুয়ো খবর যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন ওই বিবৃতিতে।

