করোনায় দায়ী চিন! ল্যাব থেকেই এসেছে মারন ভাইরাস, দাবি নীতিন গডকড়ির - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

করোনায় দায়ী চিন! ল্যাব থেকেই এসেছে মারন ভাইরাস, দাবি নীতিন গডকড়ির





বিবিপি নিউজ: আমেরিকার পর এবার ভারতও চিনকে দায়ী করলেন মারন ভাইরাস নিয়ে। প্রকৃতি থেকে নয়, চিনের ল্যাব থেকেই এসেছে করোনা, এমনটাই দাবি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ির। গোটা  বিশ্ব জুড়ে ভাইরাসের দাপটে তটস্থ। গোটা পৃথিবীতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত প্রায় তিন লক্ষ মানুষের। সেই ভাইরাসের উৎপত্তি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী গডকড়ি।

ভারতে এই প্রথম কোনো কেন্দ্রীয় মন্ত্রী মারন ভাইরাসের উৎপত্তি নিয়ে মত প্রকাশ করলেন। করোনা প্রসঙ্গে তিনি বলেন যে কী করে ভাইরাসের সঙ্গে থাকতে হবে, সেটা বোঝা দরকার। এটা অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটি প্রাকৃতিক ভাইরাস নয়! কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন যে করোনা ভাইরস কৃত্তিম ও সারা বিশ্বে রিসার্চ চলছে ভ্যাক্সিনের জন্য।

 তবে চিনের দাবি যে উহানের পশু বাজার থেকে ছড়িয়েছে এই ভাইরাস। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য অনেক দেশ বলেছে যে ওই বাজার সংলগ্ন ল্যাব থেকেই ভাইরাসের জন্ম। তবে এখনও নির্দিষ্ট কোনও প্রমাণ কেউ দেখাতে পারেনি তাদের দাবির স্বপক্ষে। গডকড়ি বলেন যে তিনি আত্মবিশ্বাসী যে ভারত সহ বিভিন্ন দেশ করোনা মোকাবিলার জন্য প্রস্তুত।

Pages