বারাসতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দাবিতে বামেদের বিক্ষোভ, গ্রেফতার ৩২ - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৫ মে, ২০২০

বারাসতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দাবিতে বামেদের বিক্ষোভ, গ্রেফতার ৩২



বিবিপি নিউজ: ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ঘরে ফেরানোর দাবিতে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ বাম সমর্থিত CITU-র। এর জেরে পুলিশ বিক্ষোভকারী ৩২ জনকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার বারাসতে ডিএম অফিসের সামনে ঘটনাটি ঘটে।

জানা গেছে,  গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে জেলার 10 হাজার শ্রমিকের একটি তালিকা জেলাশাসককে দিতে চেয়েছিলেন বিক্ষোভকারীর । কিন্তু সেই তালিকা জেলাশাসক গ্রহণ করেননি বলে জানিয়েছেন CITU নেতা-কর্মীরা। এরপরেই জেলাশাসককে শাসক দলের দলদাস বলে কটাক্ষ করেন গার্গী চট্টোপাধ্যায়। ঘটনাস্থানে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের হটাতে গেলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরে বারাসত থানার আইসির মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও, গার্গী চট্টোপাধ্যায় সহ 32 জনকে গ্রেপ্তার করা হয়। পরে ব্যক্তিগত বন্ডে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Pages