মধ্যরাতে ফিলিস্তিনে ইসরায়েলি সেনার অভিযানে নিহত ১ - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৫ মে, ২০২০

মধ্যরাতে ফিলিস্তিনে ইসরায়েলি সেনার অভিযানে নিহত ১




বিবিপি নিউজ: মধ্যরাতে ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান চালানোর সময় ইহুদিবাদী ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। পশ্চিম তীরের জেনিন শহরের কাছে আটক অভিযান চালানোর সময় ফিলিস্তিনিরা পাথর ছুঁড়লে ওই সেনার মাথায় লাগে এবং সে মারা যান।

মঙ্গলবার ১২ মে  সকালে ফিলিস্তিনের জেনিন শহরের আব্দ এলাকায় অভিযান চালানোর সময় একটি বাড়ির ছাদ থেকে ফিলিস্তিনিরা অমিত বেন ইয়াগাল নামে ২১ বছর বয়সী এক সোনার মাথায় পাথর মারে।

 ইসরায়েলি সেনারা এক বিবৃতিতে জানিয়েছে, একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে সেনাবাহিনী চার ফিলিস্তিনিকে আটক করার অভিযান চালাতে যায় ওই শহরে। চার ফিলিস্তিনি এর আগে ইসরায়েলি সেনাদের ওপর পাথর ছুঁড়েছিল বলে দাবি করছে ইহুদিবাদী সেনারা। পাথরের আঘাত লাগার পর হেলিকপ্টারে করে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে অমিত বেন ইয়াগালাকে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা।

এরপরেই, বুধবার মধ্যরাতে জেনিন শহরের আব্দ এলাকার ইসরায়েলি সেনারা অভিযান শুরু করে। সেই সময়ে সেনাবাহিনী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যদিও ওই এলাকায় এখনও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ইতিমধ্যেই ধরপাকড়াও শুরু করেছে।

Pages