চোখ পাকাচ্ছে ঘূর্ণিঝড় আমফান,ফিরতে পারে আয়লার স্মৃতি! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

চোখ পাকাচ্ছে ঘূর্ণিঝড় আমফান,ফিরতে পারে আয়লার স্মৃতি!




বিবিপি নিউজ: ফের ফিরতে পারে ঘূর্ণিঝড় আয়লার স্মৃতি। মে মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়। করোনা অতিমারির মধ্যে সাগরে দানা বাঁধছে প্রলয়। আর তার জেরেই শঙ্কা বাড়ছে পশ্চিমবঙ্গের উপকূলে। ঠিক ১১ বছর আগে এমনই এক মে-তে উপকূলের বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড করে দিয়েছিল ঘূর্ণিঝড় আয়লা। প্রবল শক্তিশালী সেই ঝড়ের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে বিস্তৃর্ন সুন্দরবন সহ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার অঞ্চল।

তবে ফের ফিরতে চলেছে ঘূর্নিঝড়। এবার নাম আলাদা, কিন্তু প্রলয়ের মাত্রায় এই "আমফান" আয়লার মতোই  বিধ্বংসী হয়ে উঠতে পারে বলে মনে করছেন আবহবিদরা। বুধবার আবহাওয়া দফতরের জারি করা বুলেটিনে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে ১৯ – ২০ মে-র মধ্যে উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি।বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের পূর্বাভাস অনুসারে এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি ঝড়টি শক্তিশালী হয়ে ওঠার সহায়ক। ফলে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আমফান। এখনো পর্যন্ত পূর্বাভাসের নিরিখে আয়লার সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে আমফান।

Pages