করোনায় আক্রান্ত বেলেঘাটা আইডি হাসপাতালের এক নার্স সহ ৩, কোয়ারেন্টাইনে ১২ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

করোনায় আক্রান্ত বেলেঘাটা আইডি হাসপাতালের এক নার্স সহ ৩, কোয়ারেন্টাইনে ১২




বিবিপি নিউজ: সমস্ত সুরক্ষা বিধির ফাঁকে মারন ভাইরাস করোনায় আক্রান্ত বেলেঘাটা আইডি হাসপাতালের এক নার্স। তিনি করোনা ওয়ার্ডে কর্মরত ছিলেন বলে জানা গেছে। পাশাপাশি ওই ওয়ার্ডে কর্মরত আরও দুই কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

জানা গেছে, সংক্রমিত ওই নার্স খিদিরপুরের বাসিন্দা। তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসার পর আরও সতর্ক হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ । পাশাপাশি করোনা ওয়ার্ডে কর্মরত আরও ১১ জন নার্স ও এক চতুর্থ শ্রেণীর কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের লালারস করোনা টেষ্টের জন্য পাঠানো হয়েছে। তবে কীভাবে ওই নার্স ও দুই কর্মী সংক্রমিত হলেন তা এখনও জানা যায়নি ।সংক্রমণের উৎস খোঁজার কাজ চলছে । কারণ তাঁদের মতে, প্রোটোকল অনুযায়ী সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল।

Pages