দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বললেন রাহুল! - BBP NEWS

Breaking

রবিবার, ১৭ মে, ২০২০

দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বললেন রাহুল!



বিবিপি নিউজ: রাজধানীতে হেঁটে ফেরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন দিল্লিতে সুখদেব বিহার উড়ালপুল দিয়ে হেঁটে নিজের ভিটেয় ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। তারপরই পরিযায়ী শ্রমিকদের আটক করা হয়েছে বলে দাবি করল কংগ্রেস। যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এটা ভুল তথ্য। যে পরিযায়ীদের সঙ্গে রাহুল গান্ধী কথা বলেছিলেন, তাঁদের আটক করা হয়নি। তাঁরা সেখানেই আছেন। নিয়ম মোতাবেক বড় দল হিসেবে তাঁদের একটি।

অন্যদিকে,পরিযায়ী শ্রমিকদের যাতায়াত সংক্রান্ত তথ্যে নজরদারির জন্য অনলাইন ড্যাশবোর্ড চালু করল কেন্দ্র। তা নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানালেন, ভালো সমন্বয়, যাতায়াতে নজরদারি এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের জন্য 'ন্যাশনাল মাইগ্রেন্ট ইনফো সিস্টেম'-এর ড্যাশবোর্ডে তথ্য আপলোড করতে হবে।


Pages