বিবিপি নিউজ: গভীর রাতে উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার তেঁতুলিয়ায় শ্যুটআউটে নয়া মোড়। দুই ভাইকে তাসের আসরে খুনের অভিযোগ ওঠে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। নিজের সার্ভিস রিভলবার থেকে পরপর ১০ রাউন্ড গুলি ছোড়ে অভিযুক্ত পুলিশ কর্মী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুই ভাই। বারাসত জেলা পুলিশ সুপার জানান গুলি চালিয়ে খুনের ঘটনায় বিধাননগরে এক উচ্চ পদস্থ পুলিশ কর্তার দেহ রক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তের পর তিনি আরও জানান যে দু পক্ষের পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে, এবং এই ঘটনার তদন্ত করেও দেখা হচ্ছে।
শুক্রবার রাতে প্রতিবেশী দুই ভাইকে খুনের পর এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত। শনিবার সকালে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে। এরপরেই জেরায় বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত পুলিশ কর্মী জানান, মৃত দুই ভাইয়ের মধ্যে একজন তার স্ত্রীকে ধর্ষণ করেছিল। তারপরও দিনের পর দিন উত্যক্ত করত। সেই ক্ষোভেই গুলি করে তাদের ‘খতম’ করে দিয়েছে সে। মৃত দুই ভাইয়ের নাম সুমন্ত মণ্ডল ও অরূপ মণ্ডল। তাদের পাশেই বাড়ি অভিযুক্ত পুলিশকর্মী সন্তোষ পাত্রের। শনিবার বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্ত আত্মসমর্পণ করেছে। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত জেরায় জানিয়েছে, মৃতদের একজন তার স্ত্রীর উপর যৌন নির্যাতন চালিয়েছিল। সেই রাগে খুন করেছে। তার বয়ান যাচাই করে দেখা হচ্ছে।”
