প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে, ১৪ বছরের মেয়ের গলা কেটে খুন করলেন বাবা - BBP NEWS

Breaking

রবিবার, ৩১ মে, ২০২০

প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে, ১৪ বছরের মেয়ের গলা কেটে খুন করলেন বাবা


 

বিবিপি নিউজ: প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করার অপরাধে  ১৪ বছরের ওই মেয়েকে গলা কেটে খুন করলেন তার বাবা। নৃশংস ঘটনাটি ঘটেছে ইরানে।
মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রমিনা আশরাফি নামে ওই মেয়েটি ইরানের উত্তরাঞ্চলের তালেহ কাউন্টির(২৯) নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। পালিয়ে বিয়ে করার অপরাধে রমিনার বাবা রেজা আশরাফি গত ২১ মে রমিনার গলা কেটে দেয়।

রমিনাকে হত্যার দায়ে তার বাবা রেজা আশরাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তার মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন। আর রমিনা আশরাফি যার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন তাকে আইনের আওতায় আনা হয়েছে কিনা তা জানা যায়নি। ইরানের আইন অনুযায়ী, কথিত ‘অনার কিলিংয়ে’ বা কোনো ব্যক্তি যদি তার মেয়েকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন তাহলে তাকে ৩ থেকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দেওয়ার নিয়ম রয়েছে। রমিনা আশরাফিকে হত্যার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দুঃখ প্রকাশ করেছেন। 

Pages