বিবিপি নিউজ: দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে দু'মাসের বেশি সময় ধরে মোটা চার দফা লকডাউনের আজ শেষ দিন। আস্তে আস্তে স্রোতে ফেরার চেষ্টায় মানুষ। এই লকডাউন পরিস্থিতিতে তৃতীয়বার দেশবাসীর উদ্দেশে 'মন কি বাত' অনুষ্ঠানে ভাষন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিনের ‘মন কি বাত’-এ নজর ছিল আপামর দেশবাসীর। করোনা যোদ্ধাদের প্রশংসা থেকে চিকিৎসায় আয়ুর্বেদের ভূমিকা, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা থেকে আমফানের তাণ্ডব, সবটাই উঠে এল প্রধানমন্ত্রীর মনের কথায়। সেখানে বলতে গিয়ে আতঙ্ক প্রকাশ করলেন দেশের নয়া চ্যালেঞ্জ পঙ্গপালের হানা নিয়ে।এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পঙ্গপালের হানা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন, তবে তেমন সেই হানাদারি ঠেকাতে কেন্দ্র সরকারি কী ব্যবস্থা নিচ্ছে, সে সম্পর্কে কার্যত কিছুই বললেন না মোদি। আফ্রিকা থেকে পাকিস্তান হয়ে ঝাঁক ঝাঁক পঙ্গপাল মধ্য ও উত্তর ভারতের রাজ্যগুলিতে হানা দিয়েছে।
ইতিমধ্যে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি করেছে তারা। এবং এই পতঙ্গের হানা যে কেন্দ্র সরকারকে চিন্তায় রাখছে তা রবিবার আরও একবার স্পষ্ট হয়ে গেন। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এল এই আতঙ্কের কথা। মানুষের দুর্দশার কথা। কিন্তু এই শত্রুদের মোকাবিলা হবে কোন পথে, কেন্দ্র কী কী ব্যবস্থা নিচ্ছে, সে সম্পর্কে অবশ্য টু শব্দটি করেননি প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ভারতের বিভিন্ন এলাকায় পঙ্গপাল হানা দিচ্ছে। বহু এলাকা এতে ক্ষতির মুখে পড়বে। এই ঘটনা বুঝিয়ে দিচ্ছে, একটা ছোট পতঙ্গ আাদের কত ক্ষতি করতে পারে।”
