বিবিপি নিউজ: জাতীয় নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে,এর জেরে এবার ব্যান করা হল জনপ্রতি শেয়ারিং সাইট WeTransfer। কেন্দ্রীয় টেলিকম দফতর (DoT) থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং জনস্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে বলে ডটের তরফে জানানো হয়েছে।
ফাইল শেয়ারিং ওয়েবসাইট হিসেবে WeTransfer-এর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। কয়েক লক্ষ গ্রাহক এই সাইট ব্যবহার করেন। তবে লকডাউনের মধ্যে ভারতে WeTransfer-এর জনপ্রিয়তা ক্রমশ কয়েক গুণ বেশি সংখ্যক মানুষ ব্যবহার করেছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ফাইল শেয়ার করা যায়। যার ক্রমবর্ধমান জনপ্রিয়ার অন্যতম কারণ। তবে কী কারণে WeTransfer ব্যান করা হল, সেই বিষয়ে সরকারের তরফে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। এই ওয়েবসাইটে কী আপত্তিজনক বিষয় পাওয়া গিয়েছে, সেই বিষয়েও মুখ খোলেনি কর্তৃপক্ষ। টেলিকম দফতরের নির্দেশের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে অধিকাংশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) WeTransfer ব্লক করে দিয়েছে।

