অনুষ্কাকে ডিভোর্স দিক বিরাট কোহলি,আজব দাবি বিজেপি বিধায়কের! - BBP NEWS

Breaking

রবিবার, ৩১ মে, ২০২০

অনুষ্কাকে ডিভোর্স দিক বিরাট কোহলি,আজব দাবি বিজেপি বিধায়কের!


বিবিপি নিউজ: আজব দাবি করলেন যোগী রাজ্যের বিজেপি বিধায়ক। ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলিকে তার স্ত্রী অনুষ্কা শর্মা-কে ডিভোর্স দেওয়ার কথা বললেন। অনুষ্কা-বিরাটের ব্যক্তিগত জীবন নিয়ে ওই বিধায়কের এই আজব মন্তব্যের কারণ? অনুষ্কা শর্মা অ্যান্টি-ন্যাশনাল শো পাতাল লোকের প্রযোজক সেই কারণেই নাকি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের উচিত অনুষ্কার সঙ্গে দাম্পত্য সম্পর্কে ইতি টানা।
জানা গেছে, ওই বিধায়কের নাম নন্দকিশোর গুজ্জর। তিনি যোগী আদিত্যনাথ সরকারের লোনির বিধায়ক। অনুষ্কা শর্মার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেটের পাতাল লোক নিয়ে যেমন প্রশংসা উপচে পড়ছে,তেমন থামছে না বিতর্কও। দিনকয়েক আগেই প্রযোজক অনুষ্কা শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিজেপি বিধায়ক নন্দকিশোর গুজ্জর। আমাজন প্রাইমের ক্রাইম থ্রিলার পাতাল লোকে কোনওরকম অনুমতি না নিয়েই ব্যবহার করা হয়েছে তাঁর ছবি,দাবি বিধায়কের। পাতাল লোকে এক ফিকশান্যাল রাজনৈতিক নেতার সঙ্গে বিবৃত করে জুড়ে দেওয়া হয়েছে তাঁর ছবি।  অনুষ্কার বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনের আওতায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য মমলা দায়ের করবার দাবি জানিয়েছেন নন্দকিশোর গুজ্জর। অনুষ্কার বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগও এনেছেন এই বিধায়ক। তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেরকরের কাছে চিঠি লিখে আমাজন প্রাইমে পাতাল লোকের স্ট্রিমিং বন্ধ করবার আর্জিও জানিয়েছেন নন্দকিশোর গুজ্জর। এবার এই বিধায়ক বিরাট কোহলির কাছে আবেদন রাখলেন অনুষ্কাকে ডিভোর্স দেওয়ার! সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নন্দকিশোর গুজ্জরের এই মন্তব্য ঘিরে। তবে এতে থোড়াই কেয়ার অনুষ্কার।

Pages