মহাভারতের কিছু উপেক্ষিত নারীচরিত্র - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৫ মে, ২০২০

মহাভারতের কিছু উপেক্ষিত নারীচরিত্র


ডঃ সায়ন ভট্টাচার্য
ডঃ সায়ন ভট্টাচার্য

 মহাভারতের নারী চরিত্র বলতে আমরা সাধারণত বুঝি দ্রৌপদী, কুন্তী বা গান্ধারীর কথা । সুভদ্রা, দুঃশলা বা হিড়িম্বার কথাও আলোচিত হয় ; কিন্তু এই মহাকাব্যের বহু নারী চরিত্র অন্ধকারেই থেকে গিয়েছেন ।
 
 আমরা বিশেষ কেউ দুর্যোধনের স্ত্রীর নাম জানি না । তাঁর পত্নীর নাম ছিল ভানুমতী । রাজা চিত্রাঙ্গদের কন্যা ছিলেন তিনি । মা ছিলেন কলিঙ্গ রাজকন্যা। ..এই ভানুমতীকে স্বয়ংবর সভা থেকে বলপ্রয়োগ করে উঠিয়ে নিয়ে যান দুর্যোধন , কর্ণের সাহায্যে । সেই সময়ে ভানুমতী নাকি ছিলেন ভারতবর্ষের সবথেকে গৌরাঙ্গী নারী । . .দুর্যোধন ও ভানুমতীর দুই সন্তান ছিল : লক্ষ্মণ ও লক্ষ্মণা । লক্ষ্মণ কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হন । কন্যা লক্ষ্মণাকে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব বিবাহ করেন ।
 আমরা কি নকুলের দ্বিতীয় স্ত্রী করেণুমতী, বা সহদেবের দ্বিতীয় স্ত্রী বিজয়ার নাম শুনেছি ? এই করেণুমতী ছিলেন চেদী রাজকন্যা ও শিশুপালের নাতনী । বিজয়া মদ্রদেশেরই কন্যা ও সহদেবের দূরসম্পর্কের বোন । ..
 
  কর্ণের স্ত্রী ছিলেন দুজন: বৃষালী ও সুপ্রিয়া । বৃষালী দুর্যোধনের সারথি সত্যসেনের বোন ; কর্ণের সঙ্গে ইনি সহমৃতা হন । সুপ্রিয়া ছিলেন ভানুমতীর বান্ধবী । এর বেশি কিছু এঁদের সম্বন্ধে জানা যায় না ।
  মহাভারতে এঁরা উপেক্ষিতা , কিন্তু পতির বিয়োগযন্ত্রণা সহ্য করতে হয়েছে এঁদের অনেককেই ।
 ভবিষ্যতে এঁদের নিয়ে আরো অনুসন্ধান হবে, এটাই কাম্য ।।

Pages