বিবিপি নিউজ: দেশজুড়ে চলছে লকডাউন। মারন ভাইরাস করোনা সংক্রমণ রোধ করতে ও পরিস্থিতি মোকাবিলা করতেই এই তালাবন্ধ দেশ। পঞ্চায়েত উন্নয়ন আধিকারিকের নির্দেশে করোনা অতিমারির মধ্যেও আয়োজন করলেন গ্রামের পরম্পরার মেলা। আর ঘরবন্দী অবস্থা কাটাতে উপচে পড়ছে ভিড় মেলা চত্বরে।
কর্ণাটকের রামনগড়ার জেলার কোলাগাঁদনাহল্লি গ্রামের ঘটনা। জানা গেছে ইয়াহে লোকেরা গ্রামে মেলার জন্য ভিড় জমিয়েছিলেন। তারা পঞ্চায়েত উন্নয়ন কর্মকর্তা এনসি কলম্যাটের কাছ থেকে মেলা হওয়ার অনুমতি নিয়েছিলেন। এরপরেই ঘটনাটি জেলাশাসক জানতে পেরে রামনগরের ডিজির নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আশঙ্কা করা হচ্ছে রাজ্যে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাওয়ায়। তবে কীভাবে ওই পঞ্চায়েত আধিকারিক এমন নির্দেশ দিয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে!

