পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ওই বাড়িতে ঢুকতে বেশ ভয় পাচ্ছিল। কারন ওই বাড়ির সকল সদস্যদের কোয়ারেন্টাইনে রাখায় করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই সুযোগকেই কাজে লাগিয়ে মনের আনন্দে লুটপাট চালালেন ডাকাতদল। করোনা পরিস্থিতির কারনে এখনও পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করতে পারেনি।
তদন্তের গতি বাড়ানোর অনুরোধ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে একটি ট্যুইটও করেছেন ওই পরিবার।
জানা গেছে, ডাকাতেরআ মোট ১২ লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। ওই পরিবারের এক সদস্যের করোনা ধরা পড়ায় গত ৬ এপ্রিল কোয়ারানটিনে যায় গোটা পরিবার। ২৬ এপ্রিল বাড়ি ফেরার পরে আর চারজনের করোনা সংক্রমণ ধরা পড়ে। ফের কোয়ারানটিন সেন্টারে চলে যান পরিবারের সবাই। সেখান থেকেই তাঁরা বাড়িতে ডাকাতির খবর শোনেন। এরপরেই ঘরে ফিরে মাথায় হাত পরিবারের সদস্যদের।
